জালভোট প্রদানকালে শাহরাস্তিতে পিতা পুত্রসহ ৬ জনের জেল জরিমানা

শাহরাস্তি প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালে চাঁদপুর-৫ আসনের শাহরাস্তি উপজেলায় পিতা পুত্রসহ মোট ৬ জনকে বিভিন্ন মেয়াদে জেল এবং জরিমানা করা হয়েছে।

উপজেলা সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন বিষয়টি নিশ্চিত করেন। উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের বড়তুলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৫০ নং ভোট কেন্দ্রে পিতা সাইফুল ইসলাম ও পুত্র মোঃ সাফায়েত হোসেনকে জালভোট প্রদানকালে প্রিজাইডিং অফিসার আটক করে।

কেন্দ্রে দায়িত্বে নিয়োজিতবিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা: নাসরিন বানু পিতাকে ১৫ দিন ও পুত্রকে ১ মাসের জেল দেন। অপর দিকে ১৫৭ নং পশ্চিম খেড়িহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পোলিং এজেন্ট মোঃ বােরহান উদ্দিনকে (৪২) কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করেন।

১৫৮ কেন্দ্রে ছদ্মবেশে ভোট দিতে গিয়ে মোঃ সজিব নামে একজনকে ১ একমাসের কারাদন্ড দেয়া হয়। ১৩২নং বেরনাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে লিফলেট বিতরণকালে মো: নুরুল আমিন (২৫) নামে ১ জনকে ২ হাজার টাকা জরিমানা করেন।

সম্পর্কিত খবর