ভোট কেন্দ্রে পর্যাপ্ত পুলিশ, সিসি ক্যামেরা ও বডি ক্যামেরা থাকবে : চাঁদপুর পুলিশ সুপার

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর পুলিশ সুপার মো. রবিউল হাসান বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট -২০২৬ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে ভোটকেন্দ্রে পর্যাপ্ত পুলিশ, সি”সি ক্যামেরা ও বডি ক্যামেরা থাকবে।

পুলিশ সদস্যদের আইন-শৃঙ্খলা সংক্রান্তে ব্রিফিং অনুষ্ঠানে চাঁদপুর জেলার পুলিশ সুপার মোঃ রবিউল হাসান এসব কথা বলেন। ব্রিফিংকালে পুলিশ সুপার নির্বাচনকালীন দায়িত্ব পালনে পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও সর্বোচ্চ সততা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

ভোট কেন্দ্রের নিরাপত্তা, ভোটারদের নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় দ্রুত ও দায়ি়ত্বশীল ভূমিকা পালনের জন্য সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের সুস্পষ্ট দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি নির্বাচন সংশ্লিষ্ট আইন ও বিধিমালা যথাযথভাবে অনুসরণ করার পাশাপাশি জনগণের আস্থা ও বিশ্বাস অটুট রাখার লক্ষ্যে দায়ি়ত্ব পালনের নির্দেশ প্রদান করেন।

সম্পর্কিত খবর