চাঁদপুর আহমা‌দিয়া ফা‌জিল (‌ডিগ্রী) মাদরাসার বা‌র্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরণ

স্টাফ রিপোর্টার:চাঁদপুর আহমা‌দিয়া ফা‌জিল (‌ডিগ্রী) মাদরাসার বা‌র্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনু‌ষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়া‌রি) সকাল ১১টায় মাদ্রাসার মিলনায়তনে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অ‌তি‌থি হিসেবে উপ‌স্থিত ছিলেন চাঁদপুরের অ‌তি‌রিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ এরশাদ উ‌দ্দিন।

চাঁদপুর আহমা‌দিয়া ফা‌জিল (‌ডিগ্রী) মাদ্রাসা অধ্যক্ষ মাসুম বিল্লাল মজুমদারের সভাপ‌তিত্বে বিশেষ অ‌তি‌থির বক্তব্য রাখেন জেলা শিক্ষা অ‌ফিসার মোঃ রুহুল্লাহ, চাঁদপুর প্রেসক্লাবের সভাপ‌তি সোহেল রুশদী, চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট না‌হিদ ইকবাল, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ল‌তিফ, মাদ্রাসার সহকারী অধ্যাপক ইকবাল হোসেন পাটওয়ারী।

প্রধান অ‌তি‌থির বক্তব্যে অ‌তি‌রিক্ত জেলা প্রশাসক মোঃ এরশাদ উ‌দ্দিন বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে জন্য লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সাহিত্য-সংস্কৃতি চর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই মাদ্রাসায় এসে এই ধরনের আয়োজন দেখে আমার ভালো লেগেছে। আ‌মি চাইব পড়াশুনার পাশাপাশি আপনারা এমন সা‌হিত্য-সংস্কৃতি কর্মকাণ্ড অব্যাহত রাখবেন। সামনে শিক্ষার্থীদের পরীক্ষা রয়েছে। তাই প্রয়োজনে তাদের অ‌তি‌রিক্ত ক্লাশ করাবেন। যা‌তে করে ছাত্র-ছাত্রীরা ভাল ফলাফল করতে পারে।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমাদের প‌বিত্র কোরআন পুরো এক‌টি জীবন বিধান। তাই প‌বিত্র এ গ্রন্হথ থে‌কে আমরা সুন্দর জীবন গড়ার সকল কিছু গ্রহণ কর‌তে পা‌রি। কোরআন হাদিস শুধুমাত্র মুখস্ত পড়লেই চলবে না, ভালো করে বুঝা এবং ধারণ করার চেষ্টা করবে। ধর্মীয় গ্রন্থের পড়াগুলো নিয়ে সম্ভব হলে গবেষণা করার চেষ্টা করবে। তবেই তোমরা দুনিয়া এবং আখেরাতে এর সুফল পাবে।

চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, বা‌র্ষিক ক্রীড়া প্রতিযোগিতার এই এক‌টি দি‌নের জন্য শিক্ষার্থী সারা বছর ধরে অধীর আগ্রহ অ‌পেক্ষায় থাকে। এই দিনটিকে তারা উৎসবের সাথে উপভোগ করবে বলে। কিন্তু প‌রিতা‌পের বিষয় হচ্ছে চাঁদপুর শহরে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার কোন মাঠ নেই। এখানে এসো আমি সেটি দেখতে পেলাম। অথচ এই প্রতিষ্ঠানটির সুন্দর অবকাঠামো এবং সুদক্ষ শিক্ষক পরিশোধ রয়েছে। আগামীতে আপনারা অন্য কোন মাঠে উন্মুক্ত পরিবেশে এই ধরনের আয়োজন করার জন্য আপনারা চেষ্টা করবেন। প্রয়োজনে সেটি চাঁদপুর শহরের হাসান আলী স্কুল মাঠ এবং চাঁদপুর আউটার স্টেডিয়ামও হতে পারে। আমরা চাই কোমলমতি শিক্ষার্থীরা বছরের এই দিনটি ভবনবন্দী না হয়ে, খোলা আকাশের নিচে, উন্মুক্ত পরিবেশে উদযাপন করুক।

বিশেষ অতিথির বক্তব্যে চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী বলেন, আমাদের সন্তানদের ভালো শিক্ষার্থী হিসেবে গড়ে তোলার পাশাপাশি ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। একটি উন্নত-সমৃদ্ধ এবং মানবিক সমাজ তথা, পৃথিবী গড়ে তোলার জন্য ভালো মানুষের খুব প্রয়োজন। পুঁথিগত বিদ্যার পাশাপাশি শিক্ষার্থীদের ক্রীড়া, সাহিত্য-সংস্কৃতি এবং প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। না হয় প্রতিযোগিতার বিশ্বে তারা পিছিয়ে পড়বে।

তিনি আরো বলেন, এই মাদ্রাসাটি চাঁদপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। শিক্ষকদের চমৎকার দায়িত্বশীল নেতৃত্বে এই মাদ্রাসাটি দীর্ঘকাল ধরে শিক্ষা ক্ষেত্রে গৌরব ধরে রেখেছে। আমরা আশা করব আগামীতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আজকে তাদের চমৎকার আয়োজন দেখে আমরা আনন্দিত হয়েছি। আগামীতে তাদের যেকোনো প্রয়োজনে চাঁদপুর প্রেসক্লাব তথা সাংবাদিক সমাজ পাশে থাকবে।

এর আগে উৎসবমুখর পরিবেশে বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা ও ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন করা হয়। শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতিতে দিন ব্যাপী এই আয়োজন উৎসবে পরিণত হয়। আহমা‌দিয়া ফা‌জিল (‌ডিগ্রী) মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল হা‌মিদের প‌রিচালনায় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরও বক্তব্য রখেন মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান, সহকারী অধ্যাপক আ‌মিনুল ইসলাম, মীর হোসেন, সহকারী জ‌হিরুল ইসলাম।

সম্পর্কিত খবর