চাঁদপুরে ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের সমর্থনে মহিলা সমাবেশ

ইব্রাহীম খান : চাঁদপুর জেলা মহিলা দলের আয়োজনে চাঁদপুর-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের সমর্থনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে শহরের পৌর পার্কে এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য রেহানা আক্তার রানু।

এসময় তিনি বলেন, আপনারা ১২ তারিখ ভোট কেন্দ্রে যাবেন, ভোট দিবেন। আগেতো ভোট ছাড়া এমপি মন্ত্রী ও মেয়র হয়েছে, আমরা সেটা চাই না। আমরা চাই জনগণ ১২ তারিখ ভোট দিবে, যাকে খুশি তাকে দিবে এবং ধানের শীষে ভোট দিবে।

তিনি বলেন, আপনারা জানেন হাসিনা সরকার আমাদের নেত্রীর উপর কি পরিমান নির্যাতন চালিয়েছিলো। কিন্তু আল্লাহর কি খেলা, আজ ৩২ নাম্বারের ইট পর্যন্ত জনগণ খুলে নিয়েছে। আর আমাদের নেত্রীর জানাজায় লাখ লাখ লোক উপস্থিত হয়েছে। দেশের মাটিতে সমাধিত হয়েছে। এই যে দিপু মনিরা ভেবেছিলো তারা আজীবন ক্ষমতায় থাকবে, কিন্তু আজকে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের স্ত্রী মনিরা আহমেদ। তিনি বলেন , আমাদের সবার প্রিয় নেতা মানিক ভাইয়ের প্রতি আস্থা রেখে ধানের শীষ মার্কায় ভোট দিবেন। আমাদের প্রতি আস্থা রাখুন । আপনারা ১২ তারিখ ভোট কেন্দ্রে যাবেন এবং সারাদিনে ধানের র্শীষে ভোট দিবেন ।

চাঁদপুর জেলা মহিলা দলের সভাপতি অ্যাড. মনিরা চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাড. শিরিন সুলতানা মুক্তার পরিচালনায় বক্তব্য রাখেন, চাঁদপুরের কৃতি সন্তান ও বিএনপির কেন্দ্রিয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবং সাবেক দু’বারে সংসদ সদস্য আলহাজ্ব রাশেদা বেগম হীরা, শেখ ফরিদ আহমেদ মানিকের কন্যা ফারিসা আহমেদ মানহা, জমিয়তে উলামায়ে ইসলাম জেলার নেতা মূফতি সাব্বির আহমেদ।

সম্পর্কিত খবর