
স্টাফ রিপোর্টার : চাঁদপুর শহরের ষোলঘর আদর্শ হাই স্কুলের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ করা হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গনে আযোজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমুন নাহার।
তিনি প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম প্রধানিয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন স্থানীয় মো.আলী আহমেদ, জিল্লুর রহমান, ফজলুল হক বেপারী, নুরুল ইসলাম, হাবিবুর রহমান, মিসেস নদী রহমান, মো.আল আমিন খান প্রমুখ।



