
স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে গণসংযোগ, উঠান বৈঠক ও পথসভা করেন চাঁদপুর-৩ আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি ইউনিয়নের বিভিন্ন উঠান বৈঠকের মধ্যে শাহাতলী জাহাঙ্গীর খানের বাড়ির সামনে উঠান বৈঠকে অংশ নেন।
উঠান বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আমরা সবাই একত্রিত হয়েছি আগামী ১২ ফেব্রুয়ারী ধানের শীষ প্রতীককে জয়যুক্ত করার জন্য। ধানের শীষের জন্য সবাই মিলে একসাথে কাজ করতে হবে। ধানের শীষের জয়যুক্ত হলে এই শাহমাহমুদপুর ইউনিয়নে রাস্তা-ঘাটসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ হয়ে যাবে। আমাদের নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী হলে উন্নয়নমূলক অনেক কিছু দৃশ্যমান দেখবেন ইনশাআল্লাহ। সবাই সকাল সাড়ে ৭টার মধ্যে ভোট কেন্দ্রে আসার এবং ধানের শীষে ভোট দেওয়ার অনুরোধ জানান তিনি।
৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সহ সভাপতি খলিলুর রহমান গাজী, চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন মেহেদী, সাবেক সহ সভাপতি বাকের খন্দকার, আবু তাহের খোকন, জেলা যুবদলের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম বাবলু,
জেলা ছাত্রদলের সভাপতি ইমান এইচ গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ, সিনিয়র সহ সভাপতি নাহিদ খান, সহ সভাপতি মোশাররফ কারী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল দেওয়ান, সমাজসেবক জহিরুল হক লালু মাষ্টার, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, যুগ্ম সাধারণ সম্পাদক রিপন মিজি, সাংগঠনিক সম্পাদক নুরু গাজী, যোগাযোগ বিষয়ক সম্পাদক মোঃ ইউসুফ গাজী, ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরুজ্জামান পাটওয়ারী,
সাধারণ সম্পাদক মাহাবুব আলম গাজী, সাংগঠনিক সম্পাদক মজিব কারী, ওয়ার্ড যুবদলের সভাপতি জাফর মিজি, সাধারণ সম্পাদক ইমান মিজি, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শওকত কারী, ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি শাহাজান গাজী, ছাত্রদল নেতা রবিউল আউয়াল (রবি) সহ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।



