
চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের অবৈতনিক সাধারণ সম্পাদক এম. এ মাসুদ ভূঁইয়ার সহধর্মিণী ও হাসপাতালের দাতা সদস্য মিসেস শিরিন ইসলাম (৩ ফেব্রুয়ারী ২০২৬খ্রি.) বেলা ১১ ঘটিকায় ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ( ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মহান আল্লাহর কাছে মরহুমার রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ উনাকে জান্নাতবাসী করুন, আমিন।
শোক : চাঁদপুর মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের অবৈতনিক সাধারণ সম্পাদক এম. এ মাসুদ ভূঁইয়ার সহধর্মিণী ও হাসপাতালের দাতা সদস্য মিসেস শিরিন ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী।



