
চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের ব্যবস্থাপনায় পিআইবি (প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ) কর্তৃক দুইদিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সম্পন্ন হবে। প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী। সঞ্চালনা করবেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফ।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উক্ত প্রশিক্ষণের আয়োজন করা হয়। যা অত্যন্ত গুরুত্বপূর্ন। এই প্রশিক্ষণে চাঁদপুরে পেশাদার জাতীয় , স্থানীয় পত্রিকার ও টেলিভিশনের ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণের প্রশিক্ষক হিসেবে রয়েছেন পিআইবির গবেষক ও সমন্বয়কারী সিদ্দিক ফারুক ও ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার বাহারাম খান।
আজ দুপুরে সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষানার্থী সাংবাদিকদের সনদপত্র প্রদান করা হবে। প্রধান অতিথি হিসেবে থাকবেন চাঁদপুর জেলা প্রশাসক কিংবা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ।
এমন তথ্য নিশ্চিত করেছেন চাঁদপুর জেলা প্রশাসন ও চাঁদপুর প্রেসক্লাব ।



