
চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার চির্কা চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় বাজার, জুতার দোকান স্থাপন করা হয়েছে।
গতকাল সোমবার (৮ ডিসেম্বর ২০২৫খ্রি.) সকালে পরীক্ষা চলাকালে মুহূর্তে এমন চিত্র দেখা গেছে। ওই স্কুলের বারান্দায় দোকান ও বাজার নির্মাণ করায় নিয়মিত সকালের এ্যাসেম্বলি হয় না। যার কারনে অভিভাবক ও শিক্ষার্থীরা চরম ক্ষুব্ধ। এলাকাবাসীর অভিযোগ দ্রুত বাজার দোকান সরিয়ে ফেলে শিক্ষার্থীদের উপযুক্ত পড়ালেখার পরিবেশ তৈরি করা।
চাঁদপুরের ডিপিইও দৈনিক চাঁদপুর খবরকে জানান, সংশ্লিষ্ট এটিও ও স্কুলের হেডমাস্টারের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে, বিষয়টি প্রক্রিয়াধীন আছে।
চাঁদপুর জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকার পরিদর্শনে গিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। এবং বিষয়টি সাংবাদিকদেরকে অবহিত করেছেন। সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা নির্দেশ প্রদান করেন।



