মতলব ফতেহপুরে মায়ের সঙ্গে অভিমানে বিষাক্ত ওষুধ খেয়ে যুবকের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দক্ষিণ ফতেহপুর দেওয়ান বাড়িতে রোববার (৭ ডিসেম্বর ২০২৫ খ্রি.) পারিবারিক বিষয় নিয়ে মা শাহনাজ বেগমের সঙ্গে ঝগড়া হয় ২৩ বছরের শ্রমিক শাহ পরানের বিষাক্ত ওষুধ খেয়ে যুবকের আত্মহত্যা।

ঘটনার সূত্রে জানা যায় যে, রোববার সকালে পারিবারিক বিষয় নিয়ে মা শাহনাজ বেগমের সঙ্গে ঝগড়া হয় ২৩ বছরের শ্রমিক শাহ পরানের। অভিমানে মানসিকভাবে ভেঙে পড়ে সে। ঝগড়ার কিছুক্ষণ পরই সে বাড়িতে রাখা বক শিকারের বিষাক্ত ওষুধ খেয়ে ফেলে। পরিবারের কেউ বিষয়টি টের পাওয়ার আগেই। তার মা, বাবা হযরত আলী এবং স্ত্রী সাজেদা আক্তার সাজু দ্রুত তাকে সকাল ১০টার দিকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

চিকিৎসকরা চেষ্টা চালিয়ে তাকে পুরুষ ওয়ার্ডে ভর্তি করেন। কিন্তু সব প্রচেষ্টা ব্যর্থ করে দুপুর পৌনে ১২টায় শাহ পরান মারা যায়। মর্মান্তিক আরও এক দিক হলো তার স্ত্রী সাজেদা আক্তার সাজু কয়েক মাসের অন্তঃসত্ত্বা।

হাসপাতাল দায়িত্ব¡রত পুলিশ নায়েক সফিকুল ইসলাম ঘটনাটি আত্মহত্যা বলে নিশ্চিত করেন এবং মতলব উত্তর থানা পুলিশকে বিষয়টি জানান। মতলব থানা পুলিশ এসে তদন্ত করে লাশের সুরতাল করেন ও ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান।

সম্পর্কিত খবর