চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

ইব্রাহিম খান : চাঁদপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোহসীন উদ্দিন (যুগ্মসচিব) এর পদোন্নতিজনিত বদলিতে বিদায় সংবর্ধনা দিয়েছে জেলা পূজা উদযাপন পরিষদ।

গতকাল শনিবার (১৫ নভেম্বর) দুপুরে পুরাণবাজার পশ্চিম বাজার দোল মন্দিরে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন (যুগ্মসচিব) বলেন, আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে সকলের সাথে সামাজিক সম্পর্ক তৈরী করুন।বিশেষ করে অন্যান্য ধর্মের যারা রয়েছে তাদের সাথে আপনারা সামাজিক সম্পর্ক তৈরী করতে পারেন।মনেরাখবেন সামাজিক সম্পর্ক তৈরী করলে কোন সমস্যা নেই রাজনৈতিক সম্পর্ক তৈরী করলে হয়তো কিছু সমস্যা হতে পারে। এই সম্পর্ক এই ভালোবাসা আপনাকে নিরাপত্তা দিবে।তাহলে আমাদের পারস্পরিক সম্পর্ক বাড়বে।প্রত্যেক ধর্মের কাছে মানুষই সেরা।

তিনি আরো বলেন, বিদায় বেলায় আপনাদের ভালোবাসা পেয়ে আমি মুগ্ধ।আমি যা করেছি আমার দায়িত্বের মধ্যে যতটুকু ছিলো ততটুকুই করেছি বিশেষ কিছু করিনি। দায়িত্ব পালনে আপনাদেরও অনেক সহযোগিতা পেয়েছি। ৫ আগস্টের পরে আপনারা অনেক সংশয়ে ছিলেন ছিলেন।জেলা প্রশাসক হিসেবে আমার দায়িত্ব ছিলো আপনাদের সেই সংশয় ও আতঙ্ক দূর করা।এটা একটা অজানা আতঙ্ক ছিলো।কিছু দুষ্কৃতিকারী ছাড়া আমাদের সকল ধর্মের মানুষই শান্তি প্রিয়। ওই সময় আপনারাও ধৈর্য ধরেছেন সাহস হারাননি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদপুর পৌর প্রশাসক মো. গোলাম জাকারিয়া, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু সুভাষ চন্দ্র রায়,সাধারণ সম্পাদক, তমাল কুমার ঘোষ,জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি পন্ডিত নরেন্দ্র নারায়ণ চক্রবর্তী,
দোলমন্দির কমিটির সভাপতি পরেশ চন্দ্র মালাকার,সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সাহা।চাঁদপুর জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কার্ত্তিক সরকার,

জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও ক্লীন চাঁদপুর এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অ্যাড. নুরুল আমিন খাঁন আকাশ। চাঁদপুর চেম্বার অব কামার্সের সদস্য ফারুক মৃধা,চাঁদপুর সরকারি কলেজের শিক্ষক আলমগীর বাহার, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদ এর সভাপতি সাংবাদিক লক্ষণ চন্দ্র সুএধর, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি নেপাল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক সুমন সরকার জয়, পৌর পূজা উদযাপন পরিষদ এর সাংগঠনিক সম্পাদক লিটন সাহা। এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন শাহারাস্তি পূজা উদযাপন কমিটির সভাপতি নিখিল মজুমদার,কচুয়া পূজা উদযাপন কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক মানিক ভৌমিক।

অনুষ্ঠান শেষে বিদায়ী ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করেন জেলা পূজা উদযাপন পরিষদ,জেলা জন্মাষ্টমী পরিষদ,সদর উপজেলা পূজা উদযাপন পরিষদ, পৌর পূজা উদযাপন পরিষদ। দাস পাড়া মন্দির কমিটি। দোল মন্দির কমিটি,চাঁদপুর মহাশ্মশান কমিটি, বারোয়ারী মন্দির কমিটি, রাম ঠাকুর মন্দির কমিটি,হরিসভা রাধামদন মোহন মন্দির,দাসপাড়া শিব মন্দির কমিটির পক্ষ থেকে বিদায় জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সম্পর্কিত খবর