
স্বপন কর্মকার মিঠুনঃ ফসলি জমির মাটি অবৈধ ভাবে কাটার দায়ে অভিযুক্ত ব্যাক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
১৫ নভেম্বর উপজেলা স্থানীয় এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা ভ্রম্যমান আদালতের মাধ্যমে এই জরিমানা করেন।
সহকারি কমিশনার ভূমি অফিস সূত্রে জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায়, ১৫ নভেম্বর সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নের কেশরাঙ্গা এলাকায় অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে মোবাইল কোট পরিচালনার মাধ্যমে অভিযুক্ত ব্যক্তি দশনা পাড়া গ্রামের মৃত আব্দুল মন্নানের পুত্র সজিব কে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর বিভিন্ন ধারার অপরাধে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। অভিযানে সহযোগিতা করেন শাহরাস্তি মডেল থানা পুলিশ ও উপজেলা আনসার সদস্য।



