এসএসসি ব্যাচ ১৯৮৬ চাঁদপুর জেলা শাখার অভিষেক

স্টাফ রিপোটার :”দৃঢ় হোক বন্ধুত্ব সহযোগিতার বন্ধনে ” দেশজুড়ে ৮৬ চাঁদপুর জেলা শাখার অভিষেক, সাংস্কৃতিক অনুষ্ঠান ও রেজিস্ট্রেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১৫ নভেম্বর ২০২৫ দুপুরে শহরের চেয়ারম্যান ঘাটস্থ ইউরোশিয়া রেস্টুরেন্টে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর সদর – হাইমচর ৩ আসনের ধানের শীষের মনোনীত প্রাথী ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

তিনি তার বক্তব্যে বলেন, আপনাদের সহযোগিতা নিয়েই চাঁদপুরকে এগিয়ে নিতে চাই। এ জেলার উন্নয়নের জন্য দলমত নির্বিশেষে সকলকে নিয়ে ঐক্যবদ্ধ কাজ করতে হবে। আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের সেবায় নিয়োজিত থাকতে পারি। এই জেলার যেকোনো ভালো কাজের সাথে আমাকে ডাকলেই পাবেন। আমি আপনাদের সাথে ছিলাম এবং থাকবো।

অভিষেক কমিটির আহবায়ক অ্যাড. আক্তার হোসেন সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি বক্তব্য রাখেন ব্যাচের শিক্ষাথী ও চাঁদপুর সদর থানা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাংগঠনিক সম্পাদক ও চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. জসিম উদ্দিন মেহেদী হাসান।

ফারুক হোসেনর পরিচালনায় অনান্যর মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুরের সভাপতি অ্যাড. মনজুর আলম চৌধুরী, সেক্টেটারি আলী আক্কাস মাস্টার, চট্টগ্রাম বিভাগীয় সভাপতি জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, প্রতিনিধি জামাল চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে ঢাকা, চট্টগ্রাম, চাঁদপুর ও কুমিল্লা ব্যাচের প্রায় শতাধ শিক্ষাথীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর