বদলাও ইয়ুথ এন্ড উইমেন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটি ঘোষণা

প্রেস বিজ্ঞপ্তি : বদলাও ইয়ুথ এন্ড উইমেন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের ২০২৫-২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।

জেলার অন্যতম শীর্ষ সামাজিক ও মানবিক উন্নয়নমূলক এই সংগঠনের নতুন নেতৃত্ব নির্বাচনকে ঘিরে সংগঠনের সদস্যদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নারী উদ্যোক্তা এবং আচারি হোমমেড ফুড প্রোডাক্টসের সত্তাধিকারী মাহমুদা আক্তার। সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন সামাজিক অঙ্গনের পরিচিত মুখ তানজিনা আক্তার।

এছাড়া কমিটির অন্যান্যরা হলেন,কোষাধ্যক্ষ ইকরা নূর, দপ্তর সম্পাদক আমেনা তাবাসসুম এনি, প্রচার সম্পাদক জান্নাতুল ফেরদাউস, শিক্ষা-স্বাস্থ্য আইসিটি সম্পাদক নিশিতা সূত্রধর এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে আল জাহারাতুল শেফা, আতিক মুহাম্মদ রাহাদ ও ইসরাত জাহান মিম। সকলের পূর্ণ সমর্থনে এ কমিটি অনুমোদনের মাধ্যমে আগামী দুই বছরের জন্য দায়িত্ব গ্রহণ করে। ঘোষণা অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মুহাম্মদ আবদুর রহমান রিজভী। এছাড়া আরো উপস্থিত ছিলেন, শেখ আরিফ মহিউদ্দিন, আহসান হাবিব, আল আমিন সরকার, আবদুর রহমান, মুবিন, সামান্থা মাইকেল দাস, সিদিরাতুল মুন্থাহা নূর, রাইসুল ইসলাম, নিহা, ওনিমা সরকারসহ আরও বহু বিশিষ্ট ব্যক্তি।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বদলাও ইয়ুথ এন্ড উইমেন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন প্রতিষ্ঠালগ্ন থেকেই ক্ষুধা ও দারিদ্র্য দূরীকরণ, সুশিক্ষার বিস্তার, নারীদের আর্থ–সামাজিক উন্নয়ন এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারায় ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছে।

তারা বিশ্বাস করেন, নবনির্বাচিত কমিটির নেতৃত্বে সংগঠনের কার্যক্রম আরও ত্বরান্বিত হবে এবং চাঁদপুর জেলার সামাজিক উন্নয়ন অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন কমিটির নেতৃবৃন্দ জানান, তরুণ প্রজন্মকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং নারীদের দক্ষতা উন্নয়নই হবে তাদের আগামী দুই বছরের প্রধান অগ্রাধিকার। তারা সংগঠনের চলমান প্রকল্পগুলোর পাশাপাশি নতুন উদ্যোগ গ্রহণেরও অঙ্গীকার ব্যক্ত করেন।

সম্পর্কিত খবর