চাঁদপুরের গুনরাজদিতে যৌথবাহিনীর অভিযানে বিদেশি পিস্তল উদ্ধার

মহসিন হোসাইন: চাঁদপুর সদর উপজেলার উত্তর গুনরাজদি (ঘোড়ামাড়া আশ্রয়ন প্রকল্প সংলগ্ন) এলাকায় এন‌এস‌আই’র গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর বিশেষ অভিযান পরিচালিত হয়।

অভিযানটি বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে সম্পন্ন হয়।

অভিযানে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে সদর মডেল থানার (ওসি) অফিসার ইনচার্জ মোঃ বাহার মিয়া জানান, এস‌আই শাহদাত কর্তৃক জিডিমূলে আমরা পিস্তলটি জব্দ করি।

সম্পর্কিত খবর