চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে বুধবার (১২ নভেম্বর ২০২৫খ্রি.) চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।

অপরাহ্নে পুলিশ অফিস সম্মেলন কক্ষে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।

চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান, মুকুর চাকমা অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল), চাঁদপুর, মো. আব্দুল হান্নান রনি, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), আব্দুল হাই চৌধুরী, সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল), মো. আনোয়ার হোসেন সাঈদী,

শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার, শারমিন রহমান, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার, চাঁদপুর, সকল থানার অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, পুলিশ পরিদর্শক, শহর ও যানবাহন শাখা,

কোর্ট পুলিশ পরিদর্শক, আরআই, পুলিশ লাইন্স, আরও আই, রিজার্ভ অফিস, চাঁদপুর সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর