
স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার দোকানঘর এলাকা হতে সন্ত্রাসী কাজে ব্যবহারের জন্যে লুকিয়ে রাখা ৫টি পাইপগান, ১টি চাইনিজ কুড়াল এবং ৪টি রামদা উদ্ধার করেছে যৌথ বাহিনী।
বুধবার (১২ নভেম্বর ২০২৫) এই অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে। চাঁদপুর আর্মি ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১২ নভেম্বর ২০২৫ (বুধবার) রাত ২টা ৩৫ মিনিটের সময় স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প হতে তালিকাভুক্ত অপরাধীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
এ অভিযানে চাঁদপুর সদর উপজেলার দোকানঘর এলাকা থেকে ৫টি পাইপগান, ১টি চাইনিজ কুড়াল এবং ৪টি রামদা উদ্ধার করা হয়েছে।
পরবর্তীতে আইনী ব্যবস্থাগ্রহণ করার জন্যে উদ্ধারকৃত সামগ্রী চাঁদপুর সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।



