
চাঁদপুরের বিদায়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ মোহসীন উদ্দিন স্যার জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ে বদলী হয়ে যাচ্ছেন।
গত ১৪মাস আগে তিনি চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট হিসাবে যোগদান করেন। প্রশাসন ক্যাডারে ২৪তম বিসিএস এর এই যোগ্য কর্মকর্তা সম্প্রতি যুগ্মসচিব হিসাবে পদোন্নতি লাভ করেন।
মোহাম্মদ মোহসীন উদ্দিন স্যারের একবছরের কিছু বেশি সময় দায়িত্ব থাকাবস্থায় উনাকে খুব কাছ থেকে দেখেছি। সবসময়ই মনে হয়েছে, তিনি একজন সৎ, সাহসী স্বপ্নবাজ মানুষ। চাঁদপুরের উন্নয়নে তিনি যথেষ্ট আন্তরিকতা দেখিয়েছেন। চাঁদপুরের যানজট নিরসনে বিশেষ করে শহরের অসহনীয় জট কমাতে পদক্ষেপ নিয়েছেন। জেলা সদরের বেশ কয়েকটি ফাযিল ও কামিল মাদ্রাসার সভাপতি হিসাবে দায়িত্বভার গ্রহন করে শিক্ষার মানোন্নয়নে চমৎকার উদ্যোগ নেন। নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহন সহ শিক্ষা বান্ধব নির্দেশনা গুলো বেশ ফলপ্রসূ।
জেলার মাধ্যমিক শিক্ষা বিভাগের অফিসার হিসাবে উনার খুব কাছে থেকে আমার কাজ করার সুযোগ হয়েছে। তার ইনোভেটিভ আইডিয়াগুলো আমার দৃষ্টিতে ছিলো যথেষ্ট বাস্তব সম্মত। প্রত্যাশা এবং দোয়া থাকলো – স্যারের নতুন কর্মস্থল আরও সাফল্যের এবং ছন্দময় হোক।

লিখেছেন : মোহাম্মদ রুহুল্লাহ
জেলা শিক্ষা অফিসার, চাঁদপুর।



