শাহমাহমুদপুর ইউপি যুবদলের সাংগঠনিক সম্পাদক মজিব কারী অসুস্থ :দোয়া কামনা

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের যুবদলের সাংগঠনিক সম্পাদক বড় শাহতলী গ্রামের কারী বাড়ির বাসিন্দা মোঃ মজিব কারী হার্নিয়া অপারেশনের জন্য চাঁদপুর মেডিনোভা ও স্পেশাল হাসপাতালে ভর্তি হয়েছেন।

গতকাল ১২নভেম্বর (বুধবার) বিকাল ৪টায় তিনি অসুস্থ্য হলে চাঁদপুর মেডিনোভা ও স্পেশাল হাসপাতালে ভর্তি হন।

সন্ধ্যায় তাকে দেখতে ও খোঁজখবর নিতে হাসপাতালে যান চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী। তিনি বর্তমানে সার্জারি ডাক্তার জাকির হোসেন মানিক এর তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

তার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন তার পরিবার ।

সম্পর্কিত খবর