চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে মোহাম্মদ মোহসীন উদ্দিনকে বিদায় সংবর্ধনা

মহসিন হোসাইন : চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন (যুগ্ম সচিব) কে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। তিনি চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের পরিচালনা কমিটির আহ্বায়ক ছিলেন।

গতকাল (১২ নভেম্বর) বুধবার বেলা ১২ টায় জেলা মুক্তিযোদ্ধা সংসদের অফিস মিলনায়তনে এ বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

বিদায়ী বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, আমি কখনোই এই মুক্তিযুদ্ধা সংসদের এক টাকাও ব্যয় করিনি, বরং অর্থ এনে দিয়েছি। আমি চাই আপনারা মুক্তিযোদ্ধারা একসাথে মিলেমিশে থাকেন। তিনি বলেন, আমি চেষ্টা করেছি সকল মুক্তিযোদ্ধাদের এক করে রাখতে এবং আপনাদেরকে যথাযথভাবে সম্মানিত করতে। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা, ধারন বিষয়ে আপনারা জানান দেয়ার চেষ্টা করবেন এটাই আমি আপানদর নিকট প্রত্যাশা করি।

এসময় তিনি জেলা মুক্তিযোদ্ধাদের শারীরিক অসুস্থতা, তাদের পরিবারের সদস্যদের সেবা নিশ্চিত করণ এবং নতুন প্রজন্মের প্রজন্ম মুক্তিযুদ্ধাদের প্রতিও আহ্বান তারা যেন এই সম্মানের জায়গাটা ধরে রাখে এবং সকলের প্রতি দোয়া ও ভালোবাসা রেখেই তিনি তার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেন।

এতে বক্তব্য রাখেন সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান, সদস্য সচিব সাবেক সেনা কর্মকর্তা জাকির হোসেন, সিরাজ বরকন্দাজ, শাহদাত হোসেন পাটোয়ারী, সদর আহ্বায়ক আব্দুস সামাদ, প্রজম্ম মুক্তিযোদ্ধা সন্তান সংসদ যুগ্ম আহ্বায়ক মোঃ শাহআলম।

উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিন, জেলা সমাজসেবা অধিদপ্তর উপপরিচালক মোঃ নজরুল ইসলামসহ অন্যান্য সকল মুক্তিযোদ্ধা গণ। কুরআন তেলাওয়াত করেন মুক্তিযোদ্ধা সংসদ কমিটির সদর উপজেলা যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন ও গীতা পাঠ করেন সদস্য বাসুদেব মজুমদার।

সম্পর্কিত খবর