
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলা শিক্ষা অফিসের নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে চাঁদপুর সদর উপজেলার চান্দ্রাবাজার নূরিয়া ফাজিল মাদরাসা ও ইয়াকুব আলী ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন।
গতকাল ১১নভেম্বর (মঙ্গলবার) এই দুটি প্রতিষ্ঠান পরিদর্শন করেন ও দিক-নির্দেশনা মূলক বক্তব্য রাখেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ।
তিনি বলেন, ২০২৬ সালের এস এস সি পরিক্ষার ফলাফল উন্নয়নে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহন করতে হবে৷ শিক্ষার্থীদের শিক্ষকদের মধ্যে ভাগ করে দিয়ে পরিকল্পিত ভাবে তত্ত্বাবধান শিক্ষার্থীদের শ্রেণীকক্ষমুখী করার জন্য অভিভাবক শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ত্রিমাত্রিক সম্পর্ক উন্নয়ন ব্যবস্থা করতে হবে। শিক্ষক কর্তৃক শিক্ষার্থীদের হোম ভিজিটিং, অভিভাবক সমাবেশ করবেন। শিক্ষার্থীদের মোবাইল এবং ডিজিটাল ডিভাইসের অপব্যাবহার থেকে দূরে রাখা, শিক্ষার্থীদের ধর্মীয় নৈতিকতা তৈরি করা, শিক্ষকদের সময়মত শিক্ষা প্রতিষ্ঠানে আসা, প্রস্তুতি নিয়ে আসা এবং নির্ধারিত সময়ে পর্যন্ত প্রতিষ্ঠানে অবস্থান করতে হবে। খেলাধুলা ও শরীরচর্চা, সহপাঠক্রমিক কার্যাবলিতে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, চান্দ্রাবাজার নূরিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ এটিএম মোস্তফা হামিদী, উপাধ্যক্ষ মাহামুদুল হাসান, সহকারী অধ্যাপক এস এম আহসান হাবীব, মাওলানা সালাউদ্দিন চাদপুরী, মোঃ ফয়েজ উল্লাহ, প্রভাষক মোঃ আনোয়ার হোসেনসহ শিক্ষকবৃন্দ। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সকল শিক্ষকবৃন্দগণ ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।



