ফরিদগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

এস. এম ইকবাল, ফরিদগঞ্জ: চাঁদপুরের ফরিদগঞ্জে যৌথবাহিনীর অভিযানে ইয়াবা ও মাদক বিক্রির টাকাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (৯ নভেম্বর) রাতে ফরিদগঞ্জে অবস্থানরত সেনাবাহিনী ও থানার যৌথ অভিযানে উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের গোয়ালভাওর বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এ সময় ১২৪ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৪ হাজার ২০০ টাকা নগদসহ মাদক কারবারি মজিব বেপারী (৫০) কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মজিব বেপারী গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের হাওয়াকান্দি বেপারী বাড়ির মৃত মুসা বেপারীর ছেলে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম বলেন, গ্রেপ্তারকৃত মজিব বেপারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে রোববার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সম্পর্কিত খবর