চাঁদপুরের নবাগত ডিসি নাজমুল ইসলাম, বিদায়ী ডিসিকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে বদলী

আহম্মদ উল্যাহ : চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক (ডিসি) হিসেবে মো. নাজমুল ইসলাম সরকারকে পদায়ন করা হয়েছে। বিদায়ী চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্মসচিব (পরিকল্পনা-২ শাখা)পদে পদায়ন করা হয়েছে ।

গতকাল রোববার (৯ নভেম্বর ২০২৫খ্রি.) সন্ধ্যার পর এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তিনি প্রধান উপদেষ্টার কার্যালয়ে পরিচালক (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করছেন।

একই দিনে ১৪ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। নতুন ডিসি পাওয়া জেলাগুলো হলো- ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, জামালপুর, মেহেরপুর, কিশোরগঞ্জ, ঝালকাঠি, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা, পঞ্চগড়, জয়পুরহাট, ময়মনসিংহ, মানিকগঞ্জ ও চাঁদপুর।

এদিকে চাঁদপুরের বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনকে জ¦ালানি ও খনিজ সম্পদ বিভাগে যুগ্মসচিব পদে পদায়ন করা হয়েছে। তিনি চাঁদপুরবাসীর মন জয় করেছেন।

একজন সৎ জনবান্ধব জেলা প্রশাসক হিসেবে চাঁদপুরে তিনি পরিচিত ছিলেন । এছাড়া তিনি জেলার বিভিন্ন উন্নয়নে ব্যাপক ভূমিকাও রাখেন।

 

সম্পর্কিত খবর