
স্টাফ রিপোর্টার : চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৯ (উনচল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট এবং ২৫(পঁচিশ) গ্রাম গাঁজাসহ ১ জনকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল বুধবার (২২ অক্টোবর ২০২৫খ্রি.) ফরিদগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্ আলম পিপিএম এর সার্বিক দিক-নির্দেশনায় অত্র থানায় কর্মরত এসআই/লিটন চাকমা সঙ্গীয় ফোর্স এবং সেনাবাহিনীর সহায়তায় ফরিদগঞ্জ থানাধীন ১০নং গোবিন্দপুর ইউপিস্থ গোবিন্দপুর সাকিনে জিএফসি মসজিদের সামনে থেকে ভোর রাত সাড়ে ৪টায় অভিযান পরিচালা করে আসামী ১। রুবেল মোল্লা (২৭), পিতা-রফিক মোল্লা, মাতা-মৃত পারুল বেগম, গ্রামঃ গোবিন্দপুর (মোল্লা বাড়ি), ১০নং গোবিন্দপুর (দক্ষিণ) ইউপি, থানা-ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুরকে ৩৯(উনচল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট এবং ২৫(পঁচিশ) গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা করেন। আসামীকে মাদক আইনে নিয়মিত মামলার রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।



