কচুয়া থানা পুলিশের অভিযানে ৭কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইসমাইল হোসেন বিপ্লব,কচুয়া : চাঁদপুরের কচুয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৭কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী সাহেদা আক্তারকে গ্রেফতার করা হয়েছে।

৩জুলাই চাঁদপুর পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম এর তত্ত্বাবধনে সহকারি পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মোঃ আব্দুল হাই চৌধুরী ও কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুল ইসলাম এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অত্র কচুয়া থানার এসআই(নিরস্ত্র) মিন্টু কুমার ধর সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ কচুয়া থানাধীন শ্রীরামপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।

গত ২জুলাই গোপন সংবাদের ভিত্তিতে চিহ্নিত মাদক ব্যবসায়ী সাহেদা আক্তার (৫৫), স্বামী- মৃত হুমায়ুন কবির, পিতা- মৃত রাজ্জাক, মাতা- মৃত কুলসুম, সাং- মিরপুর কালশি ২২ তলা (রশিদার বস্তি), মিরপুর ডিএমপি ঢাকা এর হেফাতজ হতে ০৭ (সাত) কেজি গাঁজা উদ্ধার করেন।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কচুয়া থানার মামলা নং- ০৬, তারিখ- ০২/০৭/২০২৫খ্রিঃ, ৩৬(১) সারণির ১৯ (খ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু করা হয়। গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

সম্পর্কিত খবর