পল্লী বিদ্যুৎ উপ-কেন্দ্রের ট্রান্সমিটারের সাথে বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রাণ হারালো যুবক

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ২নং বালুথুবা ইউনিয়নে কামতা পল্লী বিদ্যুতের উপকেন্দ্রের ট্রান্সমিটারে বিদ্যুৎপৃষ্ট হয়ে শরীর জ্বলছে গিয়ে ইব্রাহিম গুরুতর আহত হয়েছে।

অবশেষে জলসে যাওয়া ইব্রাহিমকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। তার অবস্থা অবনতি দেখে হাসপাতালের দায়িত্বে থাকা পুলিশ শফিকুল ইসলাম খান দ্রুত অ্যাম্বুলেন্স এর ব্যবস্থা করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠায়। পরে রাস্তায় অ্যাম্বুলেন্স এর মধ্যে ইব্রাহিমের করুন মৃত্যু হয়।

কামতা পল্লী বৈদ্যুতের উপকেন্দ্র প্রকৌশলী ইউনুস আলী জানান, বিদ্যুৎকেন্দ্রের ভিতরে রাতের আঁধারে প্রবেশ করে চুরি করার চেষ্টা করে চোরচক্র। রাত আনুমানিক দেড়টায় ট্রান্সমিটারের তার কাটতে গিয়ে বিদ্যুৎকৃষ্ট হয়ে শরীর জ্বলছে যায়।

ট্রিপল নাইনে সংবাদ দেওয়ার পর ফরিদগঞ্জ থানার এএসআই আলী হোসেন ঘটনাস্থলে এসে চোরকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

নিহতের স্বজনরা জানান, দীর্ঘদিন যাবত ইব্রাহিম মানসিক রোগে ভুগছে। রাতের আঁধারে ঘর থেকে বের হয়ে পল্লী বিদ্যুতের ট্রান্সমিটারের উপরে উঠে বসে। এ সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে শরীর ঝলসে গিয়ে নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়ার পথেই তার করুন মৃত্যু হয়েছে।
নিহত ইব্রাহিম ফরিদগঞ্জ উপজেলা ২নং বালুথুবা ইউনিয়নের খাজা আহাম্মেদের পুত্র।

এদিকে, বিদ্যুতে জ্বলছে যাওয়া ইব্রাহিমকে পুনরায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ফরিদগঞ্জ পুলিশ লাশ সুরতল শেষে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

 

সম্পর্কিত খবর