
চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন করেছেন চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) যুগ্ম সচিব মিস শারমিন জাহান।
বুধবার (১৮ ডিসেম্বর ২০২৪) সকালে চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার চাঁদপুর সফরে আসেন এবং সদর ইউএনও অফিস পরিদর্শন করেন।
এসময় তিনি প্রধান অতিথি হিসেবে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ এরশাদ উদ্দিন। সভাপতিত্ব করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত। অনুষ্ঠান
সঞ্চালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল এমরান খান। চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মিস শারমিন জাহান (যুগ্ম সচিব)কে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানাচ্ছেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত। পাশে তিনি শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।




