
মামুন হোসাইন: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মিত হওয়ার ১ বছর যেতে না যেতেই মসজিদের বেহাল দশা ৪ নভেম্বর দৈনিক চাঁদপুর খবর পত্রিকার ফরিদগঞ্জে নির্মাণের এক বছর না যেতেই মডেল মসজিদের বেহাল দশা শিরোনামে নিউজ প্রকাশ হওয়ার ১১ দিনের মধ্যে মসজিদের সংস্কার শুরু করেন ঠিকাদার।
মডেল মসজিদ খতিব মোঃ মাকসুদুল আমিন বলেন গত ৪ নভেম্বর দৈনিক চাঁদপুর খবর পত্রিকা ফরিদগঞ্জ মডেল মসজিদ বেহাল দশা শিরোনামে নিউজ প্রকাশ হলে আমি ফেসবুকে দেখতে পাই পরে পত্রিকা সংগ্রহ করে পুরো নিউজটা বিস্তারিত দেখি নিউজ লেখা আছে নির্মাণের এক বছর যেতে না যেতেই মসজিদটির তৃতীয় ও দ্বিতীয় তলায় পিছনের দেওয়াল চুয়ে চুয়ে পানি পড়ে এবং মসজিদের বিভিন্ন ¯হানে দেওয়ালের চুনা উঠে এবং আস্তর উঠে গেছে। একাধিক বাতরুমের ফিটিংস ফেটে পানি বের হয়।
আবার কয়েকটা বাতরুমের পানি প্রবাহিত হয় না।অল্প বৃষ্টি হলে দ্বোতলায় পানি উঠে, নামায পড়া যায় না। মসজিদের মিনার ও গম্বুজের লাইট লাগানো হয়নি। বিভিন্ন অংশে কিছু লাইট লাগানো হলে ও ৬ মাসের পর থেকে আর জ্বলে না। এমনকি ৬ মাসের সার্ভিস বা মেরামতের কথা থাকলেও তা করা হয়নি। নিউজ প্রকাশের পর কর্তৃপক্ষ আসলে মসজিদের সমস্যা দেখায়গুলো আমি দেখাই । গত ১৫ নভেম্বর থেকে মসজিদের সংস্কার কাজ চলছে।
দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স আজিজ এন্ড ব্রাদার্স এর (আজিজুর রহমান) জানান সমস্যা গুলো জানার পরে আমি নিজেই সমস্যাগুলো সংস্কার করে দিচ্ছি।



