কচুয়ায় হত্যা ও মারামারি ঘটনায় বিএনপি,ও আ’লীগ নেতাসহ ১০৯ জন আসামী

স্টাফ রির্পোটার : কচুয়ায় হত্যার চেষ্টা ও মারামারি ঘটনায় পৃথক দুটি মামলায় বিএনপি, আওয়ামী লীগ, সাংবাদিক, যুবলীগ, ছাত্রলীগ, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক লীগের ১০৯ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

এতে অজ্ঞাতানামা আসামী করা হয়েছে ৩শত ৫০ জনকে। গতকাল বুধবার রাতে যুবদল নেতা আতিকুর রহমান বাবুল ও ছাত্রদল নেতা মেহেরাজ হোসেন বাদী হয়ে কচুয়া থানায় পৃথক দুটি মামলা দায়ের করেন। যাহার মামলা নং ০৪ ও ০৫, তারিখ ৬/১১/২০২৪ ইং।

গ্রেফতারকৃতরা হলেন- সাপ্তাহিক কচুয়া বার্তার স্টাফ রির্পোটার ও করইশ গ্রামের হারুনুর রশিদের ছেলে সাইফুল ইসলাম সোহাগ (৩৮), একই গ্রামের আলী আশ্রাফ মিয়ার ছেলে ছাত্রদল নেতা রফিকুল ইসলাম প্রকাশ রনি (৩২) ও হোসেনপুর গ্রামের আবুল হোসেনের ছেলে সোহেল রানা (৩২)। প্রতিহিংসা ও মিথ্যা মামলায় সাংবাদিক সোহাগ গ্রেফতারের ঘটনায় কচুয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আবদুল হালিম জানান, হারিচাইল ও হাসিমপুর মারামারি ঘটনায় দুইটি পৃথক মামলা হয়েছে। ওই মামলা ৩জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সাংবাদিক সাইফুল ইসলাম সোহাগের গ্রেফতারের ঘটনায় তার বাবা হারুনুর রশিদ জানান, গত ২ নভেম্বর মিয়ার বাজার এলাকায় বিএনপির কার্যালয় উদ্বোধনকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষীয় সংঘর্ষ হয়। ওই ঘটনায় আমার ছেলে সোহাগকে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।

সম্পর্কিত খবর