
গাজী মোঃ ইমাম হাসানঃ ঘণ্টার পর ঘণ্টা, দিনের পর দিন অপেক্ষা করে নির্দিষ্ট সময়ে যেখানে এক সময় পাওয়া যেত না পাসপোর্ট।
সরকার নির্ধারিত ফ্রী এর অধিক টাকা দিয়েও সঠিক সময়ে পাসপোর্ট না পেয়ে গ্রাহকদের অসুবিধার অন্ত ছিল না। সুবিধাভোগী শ্রেণী ও অফিসের কিছু অসাধু ব্যক্তির কারণে গ্রাহকদের হয়রানি যেখানে ছিল নিত্য সঙ্গী, সেখানে বর্তমান উপপরিচালক মোঃ ইউসুফ চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের হিসেবে যোগদানের পর পাল্টে গেছে অফিসের চিত্র। জনসাধারণের দুর্ভোগ লাঘবে কর্মকর্তা-কর্মচারীদের অনিয়ম রোধে কঠোরভাবে দমন করেন তিনি।
এতে করে বেড়েছে রাজস্ব আদায়ের পরিমাণ। পাশাপাশি অনিয়ম ও দুর্নীতি কমায় স্বস্তি ফিরেছে জনমনে।
চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস রাজস্ব আদায়ে এগিয়ে রয়েছে, এমআরপি’র (মেশিন রেডিবল পাসপোর্ট)। সব দিক দিয়েই এগিয়ে সুনামের সাথে এগিয়ে যাচ্ছে পাবলিক সার্ভিসের এ অফিস।
চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের তথ্য মতে গত অর্থ বছরে ৪২ কোটি ৩১ লাখ ১৮ হাজার ৮শত ৫৪ টাকা রাজস্ব আয় করে চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস। গড়ে এখানে প্রতিদিন প্রায় ১৫০ থেকে ২০০ টি আবেদন ফরম জমা পড়েছে। এ সময়ে পাসপোর্ট ইস্যু হয়েছে ৮৩ হাজার ৭শত ৮৯ টি।
চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালাল মুক্ত পরিবেশে ভোগান্তি ছাড়া পাসপোর্ট পেয়ে থাকেন গ্রাহকরা। এতে করে পাসপোর্ট গ্রাহকের সাথে সাথে বেড়েছে রাজস্ব আয়ও।
চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে আসা একাধিক ব্যাক্তি জানান, এখন এখানে আগের মত সেই জটলা ও অনাহুত মানুষজনের হৈহুল্লোর ও ঘোরাঘুরি নেই, গেইট থেকে শুরু করে ২য় তলা পাসপোর্ট ভবনের কোথাও নেই কোন মানুষজনের জটলা বা ঘোরাফেরা। এতে আমরা খুশি।
ফরম জমা দিতে অথবা পাসপোর্ট গ্রহণ করতে লাইনে দাঁড়িয়ে কোন প্রকার হয়রানি নেই বললেই চলে, পাসপোর্ট অফিসের কঠোর নিয়ন্ত্রেনে একে বারে স্বচ্ছ ভাবে শত শত নারী-পুরুষ এক সাথে লাইনে দাঁড়িয়ে পাসপোর্ট গ্রহন করছে। এখানে কোন হয়রানি ছাড়াই পাসপোর্ট গ্রহণ করতে পারছি।
চাঁদপুর আঞ্চলকি পাসর্পোট অফিসের র্বতমান উপ-পরচিালক মোঃ ইউসুফ এখানে যোগদান করার পর পরই আবদেনকারীদরে সমস্যা লাঘবে তিনি-র্কমচারীদরে সঙ্গে বঠৈকে বসে জনর্দুভোগ লাঘব এবং রাজস্ব আদায়ের অন্যতম প্রতিষ্ঠানটিকে একটি সুশৃঙ্খল, স্বচ্ছতা জবাবদহিতিার আওতায় নিয়ে আসেন।
গ্রাহকরা অনলাইনে ফরম পূরণ করে সঠিক সময়েরে মধ্যে পাসর্পোট হাতে পায় তার দিকে খেয়াল রেখে তিনি কাজ করছেন। পাসর্পোট করতে অনেক সময় ও সরকার নির্ধারতি ফ্রি এর চেয়ে অধকি অর্থ গুনতে হতো, তার ইতি টেনেছিন তিনি।
চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মোঃ ইউসুফ জানান, আমি চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে যোগদানের পর থেকে পাসপোর্ট অফিসে শৃঙ্খলা ফিরিয়ে আনতে, দালালমুক্ত রাখতে এবং রাজস্ব বাড়াতে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রেখেছি। এক্ষেত্রে তিনি জনগণকে সচেতন করতে জেলার ৮ উপজেলায় বিভিন্ন ভাবে প্রচার করেছেন। অফিসে গেইট থেকে সহকারী পরিচালক পর্যন্ত গ্রাহকদের সহজ বিচরণের ব্যবস্থাও করেছেন। অফিসে পাসপোর্টের আবেদনকারী ছাড়া অন্য কারো প্রবেশ সীমিত করেছেন।তিনি পাসপোর্ট সংক্রান্ত যে কোনো সমস্যা বা কোনো কিছু জানতে চাইলে অফিসের উপ-পরিচালকের সঙ্গে সরাসরি কথা বলার সুবিধা করে দিয়েছেন। সমস্যা সমাধানে তাৎক্ষণিক উপ-পরিচালক নিজে উঠে টেবিলে টেবিলে ঘুরে সমাধান করে দিচ্ছেন।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন জনগণকে নিরবিচ্ছিন্ন সেবা দিতে। সেই লক্ষেই আমারা কাজ করে যাচ্ছি। মানুষের দুর্ভোগে দ্রæততার সঙ্গে কাজ যাচ্ছি। চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে যারা কর্মরত রয়েছেন তারা হচ্ছেন,হিসাব রক্ষক মো: ফারুক হোসেন, ডাটা এন্টি/কন্ট্রোল অপারেটর মোঃ সোহেল খুরশীদ, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক মহিন উদ্দিন, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক মো: আনোয়ার হোসেন, ডাটা এন্টি/কন্টোল অপারেটর রবিউল আউয়াল চৌধুরী,রেকর্ড কিপার মো: রিয়াজ উদ্দিন,অফিস সহকাকম্পিউটার মুদ্রাক্ষরিক মো: রওশন মিয়া,ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর মো: মনির হোসেন, অফিস সহায়ক শহীদুর রহমান তালুকদার,নিরাপত্তা প্র্রহরী মো: সালমান।
এরা সবাই সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন, জনসাধরণকে সেবা প্রদান করছেন, তাদের সবার প্রতি সাধারণ পাসপোর্ট অফিসে আগত সবাই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সরকারের ডিজিটাল সেবা প্রদান করছেন।
বিশেষ করে হিসাব রক্ষক মো: ফারুক হোসেন জনসাধরণকে সব সময় সঠিক সেবা দিতে পরিশ্রম করে যাচ্ছেন। একজন কর্মদক্ষ মানুষ হিসেবে ফারুক হোসেন সেবা প্রদান করছেন।



