গাজী মোঃ ইমাম হাসানঃ চাঁদপুর সদর উপজেলা ১৪টি ইউনিয়নের ১৫৮৫ জন কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুর ১২টায় চাঁদপুর সদর উপজেলা পরিষদের অডিটোরিয়াম থেকে উপকার ভোগী সকল কৃষকদের মাঝে ১০ আইটেম বীজ বিতরণ করা হয়।
২০২৩-২৪ অর্থ বছরের রবি ২০২৩-২৪ মৌসুমের গম, ভুট্রা, সরিষা, সূর্যমূখী, চীনাবাদাম, সয়াবিন, শীতকালীন পেয়াজ, মুগ. মসুর ও খেসারি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন।
এ সময় চাঁদপুর সদর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম নাজিম দেওয়ান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত, উপজেলা কৃষি কর্মকর্তা তপন রায়সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, কর্মচারীগন উপস্থিত ছিলেন ।



