চাঁদপুরে পুলিশ সদস্যদের সার্বক্ষণিক কঠোর নিরাপত্তা

মোঃ মহসিন হোসাইন: বিএনপি,জামায়াতসহ অন্যান্য রাজনৈতিক দলের ডাকা গতকাল চতুর্থ ধাপে আবারো ৪৮ ঘন্টার অবরোধের প্রথম দিনে চাঁদপুরে শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচি পালিত হয়েছে।

এসময় শহরের পাল বাজার ব্রিজ এলাকা, কালিবাড়ী মোড়, চিত্র লেখা মোড়, ছায়াবানী, বাস স্ট্যান্ড, লঞ্চ ঘাট, কোর্ট প্রাঙ্গণ, ষোলঘর, ওয়ারলেস বাজার ও বাবুরহাট এরিয়া ঘুরে দেখা গেছে কোথাও কোনো প্রকার ঝটিকা মিছিল, পিকেটিং বা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এছাড়া দূর পাল্লার যানবাহন চলাচল বন্ধ থাকলেও লঞ্চ চলাচল ছিল স্বাভাবিক। তবে, শহরের মূল পটকগুলোতে ঘুরে দেখা গেছে শহরের ছোটখাটো যানবাহন চলাচল ছিল স্বাভাবিক। ছাত্র ছাত্রীদের সামনে ফাইনাল পরীক্ষা ও নতুন ক্লাসে ভর্তি হওয়া নিয়ে স্কুল কলেজগুলো খোলা ছিল এবং ছাত্র ছাত্রীদের উপস্থিতি ছিল সকাল থেকেই ।

এছাড়াও সকাল ভোর থেকেই চাঁদপুর মডেল থানা পুলিশ ও জেলা পুলিশ প্রসাশনের নিরাপত্তার পাশাপাশি আনসার, বিজিপি ও র্্যাব সদস্যদের টহল ছিল শহরের মূল পয়েন্টগুলোতে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কঠোর নিরাপত্তা ও জেলা আওয়ামী যুব’লীগের সদস্যদের উপস্থিতি ছিল সার্বক্ষণিক।
তাই শহরের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ও সহিংসতা ঘটতে দেখা যায় নি।

সম্পর্কিত খবর