চাঁদপুরে শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচি পালিত

মোঃ মহসিন হোসাইন: বিএনপি জামায়াত ডাকা চাঁদপুরে শান্তির্পুন ভাবে অবরোধ কর্মসূচি পালিত হয়েছে । গতকাল দুপুর ১২:৩০ থেকেই দূর পাল্লার যানবাহন ও লঞ্চ চলাচল করতে স্বাভাবিক দেখা গেছে ।

এ সময় চাঁদপুর -কুমিল্লা মহাসড়কে বোগদাদ বাসের কয়েকজন যাত্রীর সাথে কথা বললে তারা জানান, দূর পাল্লার যানবাহন চলাচল করাতে তারা বেশ আনন্দিত এবং খুবই স্বাচ্ছন্দ্যবোধ করেন। এদিন চাঁদপুরে শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচি পালিত হয়েছে এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে দেখা যায়নি।

এ সময় চাঁদপুর জেলা পুলিশ ,চাঁদপুর মডেল থানা পুলিশের পাশাপাশি আনসার, বিজিপি ও র্যব সদস্যদের কঠোর ভূমিকা ছিল মাঠে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি শহরের ষোলঘর সহ বিভিন্ন স্থানে আওয়ামী যুবলীগ সহ আওয়ামী লীগের অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের মহড়া ছিল শহরের মূল পটকগুলোতে। শহরের মধ্যে গুরুত্বপূর্ণ স্থানগুলো পরিদর্শন করে দেখা গেছে ছোটখাটো যানবাহন গুলোর চলাচল ছিল স্বাভাবিক এবং স্কুল, কলেজেও ছাত্র-ছাত্রীদের যাতায়াত ছিল চোখে পড়ার মতো।

তবে, ভোর থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদের উপস্থিতি ছিল সার্বক্ষণিক। তাই শহরের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

সম্পর্কিত খবর