চাঁদপুরে ইয়াবাসহ মাদক কারবারী আটক

মোঃ ইসমাইলঃ চাঁদপুর জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক বিশেষ অভিযানে হাজীগঞ্জ থানাধীন
রান্ধুনীমুড়া এলাকায় ২৩ পিস ইয়াবাসহ মোঃ ফারুক নামে এক মাদক কারবারী কে আটক করে রেইডিং টীম।

গতকাল ৯ নভেম্বর ( বৃহস্পতিবার) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্ত চাঁদপুর জেলা কার্যালয় কর্তৃক আয়োজিত সহকারী পরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান সার্বিক তত্বাবধানে এবং পরিদর্শক সেন্টু রঞ্জন নাথ এর নেতৃত্বে গঠিত রেইডিং টীম হাজীগঞ্জ থানাধীন রান্ধুনীমুড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসামী মোঃ ফারুক (৩২) পিতা-মৃত ননু মিয়া, মাতা-সুফিয়া বেগম, সাং-রান্ধুনীমুড়া (কাজীম উদ্দিন বেপারী বাড়ী), ১০নং ওয়ার্ড, হাজীগঞ্জ পৌরসভা, থানা-হাজীগঞ্জ, জেলা-চাঁদপুর এর দেহ তল্লাশি করে ২৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ বিষয়ে পরিদর্শক জনাব সেন্টু রঞ্জন নাথ বাদী হয়ে হাজীগঞ্জ থানায় মাদকদ্রব্য

নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। তিনি আরো বলেন তাদের এ ধরনের অভিযান পরিচালনা অভ্যহত থাকবে।

 

সম্পর্কিত খবর