
গতকাল ৯ নভেম্বর ২০২৩ তারিখে আপনার বহুল প্রচারিত দৈনিক চাঁদপুর খবর পত্রিকায় মৈশাদীতে রেলের নিচ দিয়ে অবৈধ ড্রেজারের পাইপ :ঝুঁকি নিয়ে চলছে ট্রেন:দুর্ঘটনার আশংকা র্শীষক প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন চাঁদপুরের শিলন্দিয়ার বাসিন্দা সোহেল খান পিতামৃত: মজিব মাস্টার ।
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে চাঁদপুরের শিলন্দিয়ার বাসিন্দা সোহেল খান জানান, মৈশাদীর রেললাইনের ব্রিজের নিচ দিয়ে বৈধভাবে পাইপ নিয়ে জনস্বার্থে কাজ করা হচ্ছে ।
এখানে রেলের কিংবা ট্রেনের কোন ঝুঁকি নাই । আমি বৈধভাবে দীর্ঘদিন যাবত উক্ত ব্যবসা করে আসছে । কে বা কাহারা ভূল বুঝিয়ে সংশ্লিষ্ট সাংবাদিককে দিয়ে এই সংবাদটি প্রকাশ করেতে সহযোগিতা করেছে । সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে এই সংবাদটি প্রকাশ করা হয়েছে বলে ধারনা করছি । তাই প্রকাশিত সংবাদের প্রতিবাদের জানাচ্ছি ।



