
বিশেষ প্রতিনিধি : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন, জাতীয় নির্বাাচনের আগে দেশে নৈরাজ্য সৃষ্টি করে লাভ নেই। যথাসময়ে শেখ হাসিনার অধীনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নৌকা প্রতীক নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে দেশে আবারও সরকার গঠন করা হবে।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেলে মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ও সুলতানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে এসব কথা বলেন তিনি।
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, হরতাল-অবরোধ দিয়ে এখনো নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে বিএনপি-জামায়াত। তারা যাত্রীবাহী বাসে আগুন দিয়ে মানুষ হত্যা করছে। যথাসময়ে জাতীয় সংসদ নির্বাচন হবে। আর সেই নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এবং নির্বাচন কমিশনের পরিচালনায়ই হবে। এতে কে আসলো, না আসলো তা দেখার সময় নাই। চাঁদপুর-২ মতলব উত্তর ও দক্ষিণ উপজেলা নিয়ে গঠিত এই আসনটি আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনাকে উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেন মায়া চৌধুরী। বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধের বিরুদ্ধে এবং শান্তি ও উন্নয়নের সপক্ষে এই সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ নেতা সাজেদুল হোসেন চৌধুরী দিপু।
সুলতানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক খোকনের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ও সাবেক উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক তামজিদ সরকার রিয়াদের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল মোস্তফা তালুকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব আলী গাজী, সাবেক ইউপি চেয়ারম্যান হানিফ দর্জি, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হাওলাদার,
গাজী ইলিয়াছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সদস্য রাধে শ্যাম সাহ চান্দু, ইউপি চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, কেন্দ্রীয় যুবলীগের সদস্য রিয়াজুল হাসান রিয়াজ, মহিলা আওয়ামী লীগের সভাপতি পারভীন শরীফ, আওয়ামী লীগ নেতা মানিক দর্জি, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী মো. শরীফ, সাবেক ছাত্রলীগ নেতা মিথুন পাটোয়ারী, মৎস্যজীবি লীগ নেতা সিহাব পাটোয়ারী, শ্রমিক লীগ নেতা সোলেমান মোল্লা, আলাউদ্দিন মোল্লা, যুবলীগ নেতা জজ মিয়া সহ আরো অনেকে।
এসময় ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি সভাপতি মনির বেপারী, কলাকান্দা ইউনিয়ন পরিষদের চচেয়ারম্যান ছোবহান সরকার সুভা, জহিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেলিম মিয়া, উপজেলা যুবলীগ নেতা হাসান মুর্শেদ চৌধুরী আহার, সাবেক ছাত্রলীগ নেতা রহমত উল্ল্যাহ সরকার লিখন, এইচ এম নোমান দেওয়ান, জনি’সহ আওয়ামী লীগ ও তার সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।



