
স্টাফ রিপোর্টার : চাঁদপুরে আত্মহত্যার প্রবণতা দিন দিন বেড়েই চলছে স্বামী ও পরিবারের সাথে অভিমান করে আত্মহত্যার ঘটনা ঘটছে। পাঁচ মাসের অন্তঃসত্তা গৃহবধূ তানজিলা আক্তার লাবনী রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে।
চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড কল্যানদি গ্রামের পাটোয়ারী বাড়ি থেকে গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল চাঁদপুর মডেল থানায় এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে ।
পরিবারের দাবি স্বামীর পরকীয়া বাঁধা দেওয়ায় নির্যাতন করে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা লাবনীকে হত্যা করেছে। এদিকে নিহত লাবনীর স্বামী আখতার হোসেন পাটওয়ারীর দাবি করেন অভিমান করেই নিজেই দরজা আটকে আত্মহত্যা করেছে স্ত্রী।
বৃহস্পতিবার সকালে দরজা বন্ধ দেখে স্থানীয় এলাকাবাসীকে জানিয়ে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের উপস্থিতিতে দরজা ভেঙে ঝুলন্ত লাশটি উদ্ধার করে।
খবর পেয়ে চাঁদপুর মডেল থানার ওসি মোহাম্মদ মুহসিন আলম ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয়ে ঘটনাটি তদন্ত করেন। পরবর্তীতে তানজিলা আক্তার লাবনীর লাশ উদ্ধার করে মর্গে তদন্তের জন্য মর্গে প্রেরণ করে পুলিশ।
নিহত তানজিলা আক্তার লাবনী দিগলদি গ্রামের বাবুল বকাউনের মেয়ে।
ছয় বছর পূর্বে কল্যানদী গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে আক্তার হোসেন পাটোয়ারীর সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী স্ত্রীর সাথে খুঁটিনাটি বিষয় নিয়ে ঝগড়া হতো।
গৃহবধূ তানজিলার পরিবার বেশ কয়েকবার সালিশি বৈঠক করেও এর সমাধান করতে পারেনি। অবশেষে লাশ হয়ে নিজ বাড়িতে ফিরতে হলো তানজিলাকে। গৃহবধূর তানজিনার সাড়ে তিন বছর বয়সী আফরুজা আক্তার নামে একটি কন্যা সন্তান রয়েছে। পাঁচ মাসের সন্তান পেটে নিয়েই তার এই মৃত্যু হয়েছে।
এই মৃত্যুর ঘটনাটি হত্যা না আত্মহত্যা এ নিয়ে দুম্রজালের সৃষ্টি হয়েছে। তবে ঘটনাটি সুষ্ঠু ও তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানান সচেতন মহল।
চাঁদপুর মডেল থানার ওসি মুহসিন আলম জানান, গৃহবধূ তানজিলার লাশের ময়না তদন্তের জন্য মগে প্রেরণ করা হয়েছে । ময়না তদন্ত রিপোর্ট আসলেই বলা যাবে কি কারনে এই মৃত্যুর ঘটনাটি ঘটেছে।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কমকতা এসআই কুদ্দুস গতকাল ৯ নভেম্বর রাতে দৈনিক চাঁদপুর খবরকে জানান, কল্যাণপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড কল্যানদি গ্রামের পাটোয়ারী বাড়ি থেকে গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছি । সুরাতহালে তার শরীরে আঘাতের কোন চিহ পাওয়া যায়নি । এ ঘটনায় প্রাথমিকভাবে চাঁদপুর মডেল থানায় এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে । আমি তদন্ত করছি । তবে ডাক্তারী পোষ্ট মটেম রির্পোটের পর চূড়ান্ত ভাবে মৃত্যুর কারণ জানা যাবে ।



