দৈনিক চাঁদপুর খবরের যুগ্ম বার্তা সম্পাদক হলেন মো: ইসমাইল

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর জেলা শহর থেকে নিয়মিত প্রকাশিত বহুল প্রচারিত দৈনিক চাঁদপুর খবর পত্রিকার যুগ্ম বার্তা সম্পাদক হলেন সাংবাদিক (বিএসসি পাশ ) মো:ইসমাইল ।

তিনি গত ৬ নভেম্বর সাংবাদিক মো:ইসমাইলের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে তার আবেদনটি গ্রহন করা হয় এবং অস্থায়ীভাবে পত্রিকার যুগ্ম বার্তা সম্পাদক পদে তাকে নিয়োগ দেওয়া হয়।

জানা গেছে, সাংবাদিক মো: ইসমাইল চাঁদপুরের বিভিন্ন দৈনিক পত্রিকায় গুরুত্বর্পুন দায়িত্ব পালন করছেন এবং বর্তমানে দৈনিক যায় যায় দিন পত্রিকার হাইমচর প্রতিনিধি’র দায়িত্ব পালন করছেন । ইতিপৃর্বে তিনি দৈনিক চাঁদপুর খবর পত্রিকার হাইমচর প্রতিনিধি ও স্টাফ রিপোর্টার হিসেবে অত্যন্ত দক্ষতা পেশাদায়িত্ব নিয়ে দায়িত্ব পালন করেন । কম্পিউটারে তার বেশ দক্ষতা রয়েছে ।

সে নিয়মিত পত্রিকা অফিসে আইটি সেকশনে কাজ করছেন । মাঠ পর্যায়ে পেশাগত কাজে তাকে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছেন দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী ।

সম্পর্কিত খবর