মতলবে বিএনপি জামাতের নৈরাজ্যের প্রতিবাদে মহিলা আ’লীগের বিক্ষোভ

মতলব প্রতিনিধি : মতলব দক্ষিণে বিএনপি-জামাতের ২ দিনব্যাপী অবরোধের প্রতিবাদে মতলব পৌর এবং উপজেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়ছে ।

৮ নভেম্বর বুধবার সকাল ১০টায় দলীয় কার্যালয় থেকে প্রতিবাদ মিছিলটি বের হয়ে মতলব শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন মতলব পৌর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও কাউন্সিলর মরিয়ম ইসলাম শিখাসহ নেতৃবৃন্দরা ।

সমাবেশে সার্বিক সহযোগিতা করেন উপজেলা আওয়ামী লীগ নেতা ও উপজেলা পরিষদের সাবেক চেয়াারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার এবং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শওকত আলী বাদল, পৌর আওয়ামী যুবলীগের সভাপতি সোহাগ সরকার, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাজেদা বেগম, পৌর মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জোহরা আক্তার, শিলামনিসহ নেতা কর্মীরা ।

এ সময় পৌর মহিলা আওয়ামীলীগের সভাপতি কাউন্সিলর মরিয়ম আক্তার শিখা বলেন আগুন সন্ত্রাস বিএনপি – জামাত দেশ ব্যাপী নৈরাজ্য চালিয়ে আগামী নির্বাচন বানচাল করতে উঠেপড়ে লেগেছে ।

তাদের প্রতিহত করতে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমারা রাজপথে থাকবো । আগামী নির্বাচনে বঙ্গবন্ধুর নৌকা বিজয়ী করে আমরা ঘরে ফিরবো ।

সম্পর্কিত খবর