পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়ায় এসপি সুদীপ্ত রায়কে ফুলেল শুভেচ্ছা

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সদীপ্ত রায় পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়ায় চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

গতকাল ৭নভেম্বর (মঙ্গলবার) চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায় পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা জানান চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম।

এ সময় চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (রিভার) শ্রীমা চাকমা সহ চাঁদপুর জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

সম্পর্কিত খবর