
মোঃ ইসমাইল: চাঁদপুরে বিএসটিআইয়ের বিশেষ ট্রিম অভিযান পরিচালনা করে বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে পন্যের গুণগতমান নিয়ন্ত্রণ এবং পরিমাপে কারচুপি রোধে চাঁদপুরে বিএসটিআইয়ের অভিযানে ভেজাল মবিল ও ডিজেল বিক্রেতাদের জরিমানা করা হয়েছে।
গতকাল ৭ নভেম্বর ( মঙ্গলবার) চাঁদপুর সদর উপজেলার বাগাদী চৌরাস্থায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিএসটিআইয়ের ট্রিম অভিযানে নিম্নমানের ও ভেজাল মিশ্রিত ডিজেল বিক্রি করায় এবং মিথ্যা তথ্য প্রদান করায় মেসার্স রাশেদ গাজী এন্টারপ্রাইজকে ১০ হাজার এবং প্রতি ৫ লিটার মবিলে ২০০ মিলি. কম দেয়ায় মেসার্স সুমন অটো পার্টস কে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এসব তথ্য নিশ্চিত করে বিএসটিআইয়ের কুমিল্লার মাঠ কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম শাকিল দৈনিক চাঁদপুর খবর কে জানান আমরা জনস্বার্থে বিএসটিআই আইনে অভিযান চালিয়ে ২টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছি। যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেশমা খাতুন।
এসময় বিএসটিআইয়ের কুমিল্লার পরিদর্শক আবু শিহাব মোহাম্মদ ইমতিয়াজসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।



