চাঁদপুর খবর রিপোর্ট : পদোন্নতি পেয়ে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) হলেন চাঁদপুরের সাবেক পুলিশ সুপার মো: মিলন মাহমুদ বিপিএম (বার)। বর্তমানে তিনি বাংলাদেশ পুলিশের ঢাকা পুলিশ অধিদপ্তরের এআইজি পদে দায়িত্ব পালন করছেন ।
গত ৬নভেম্বর (সোমবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, চাঁদপুরের সাবেক পুলিশ সুপার মিলন মাহমুদের বাড়ি সিরাজগঞ্জ জেলায়। তিনি ২০০৫ সালে ২৪তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। চাকরি জীবনে তিনি পুলিশের স্পেশাল ব্রাঞ্চ, পুলিশ হেডকোয়ার্টার এর সিআইডি এডমিন হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি কঙ্গোতে এক বছর মিশনে ছিলেন। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার (বন্দর) হিসেবে দায়িত্ব পালন করেন।



