চাঁদপুরের সহকারী পুলিশ সুপার কালাম চৌধুরীর বদলিজনিত বিদায় সংবর্ধনা

স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলা পুলিশের উদ্যোগে চাঁদপুরের সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মোঃ আবুল কালাম চৌধুরী এর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বদলিজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ৬নভেম্বর (সোমবার) চাঁদপুর পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত এর পরিচালনায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম।

পুলিশ সুপার বলেন, বিদায়ী অতিথি সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মোঃ আবুল কালাম চৌধুরী বদলিজনিত বিদায়ে চাঁদপুর জেলা পুলিশ সৎ, মেধাবী, প্রতিশ্রুতিশীল আগুয়ান, চৌকস ও পরিশ্রমী কর্মকর্তার অভাব অনুভব করবে এবং তরুণরা তাকে দেখে অনুপ্রাণিত হবে। আমি তার পেশাগত ও ব্যক্তিগত জীবনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।

এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (রিভার) শ্রীমা চাকমা, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) মোঃ খায়রুল কবির, নবাগত সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মোঃ রিজওয়ান সাঈদ জিকু সহ জেলা পুলিশের উদ্ধতন কর্মকর্তাগণ।

 

সম্পর্কিত খবর