
বিশেষ প্রতিনিধি: হাইমচর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ বেগম এর বাড়ির বেড়াতে আগুন ও বিল্ডিং ওয়াল ভাংচুর করেছে ।
৫ নভেম্বর উত্তর আলগী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড দক্ষিণ কমলাপুর মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ বেগমের বাড়ির বেড়াতে রাত আনুমানিক ৩ টায় এ-ই ঘটনা ঘটে বলে জানাযায়।
হাইমচর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ বেগম জানান আমাদের বাড়ির বেড়াতে আগুন দাউ দাউ করে জ্বললে আমি ঘুম থেকে উঠে দেখি পাঁচ ছয় জন লোক আগুন দিয়ে দ্রুত পালনের সময় আমি তাদেরকে চিনতে পারি। তিনি আরো বলেন আগুন লাগিয়ে পালিয়ে যায় আমাদের পার্শ্ববর্তী ওয়ার্ডের ও হাইমচর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতির ভাই নাছির চৌকিদার, পিতা ফরজ আলী চৌকিদার, সুমন, আখন পিতা মৃত মজিবুর রহমান, সবুজ খান, মোঃ আনোয়ার খা, কাউসার মিজি, পিতা মৃত অলি মিজির নেতৃত্বে এ-ই বেড়াতে আগুন ও বিল্ডিং ওয়াল ভাংচুর করে পালিয়ে যায়। তিনি প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।
এ বিষয়ে হাইমচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসিন জানান, খবর পেয়ে থানার পুলিশ ফোর্স পরিদর্শন করে এসেছে এবং দুপুরে ক্ষতিগ্রস্ত পরিবার একটি অভিযোগ দায়ের করেছে। তদন্তপূর্বক আগুনের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



