শাহতলীতে সৌদি প্রবাসী লিটন মুন্সির স্ত্রী’র কুলখানি উপলক্ষে দোয়া

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বড় শাহতলী গ্রামের মুন্সিবাড়ি নিবাসী ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি শহীদুর রহমান মুন্সির বড় ছেলে সৌদিআরব প্রবাসী মাহবুবুর রহমান লিটন মুন্সির স্ত্রী মরহুমা শাহানারা বেগমের কুলখানি উপলক্ষে কবর জিয়ারত, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ৬নভেম্বর (সোমবার) বাদ যোহর শাহতলী মুন্সি বাড়িতে এ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ পরিচালনা করেন শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ গ্রহন করেন শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

দোয়া অনুষ্ঠানের পূর্বে শাহতলী কামিল মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা মিজানুর রহমানের পরিচালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মরহুমার শ্বশুর ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি মো: শহীদুর রহমান মুন্সি, মরহুমার স্বামী মাহবুবুর রহমান লিটন।

দোয়া অনুষ্ঠানে আরো অংশগ্রহন করেন, শাহ্তলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন, উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইয়াছিন মিয়া, শাহতলী কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস মাওলানা আখতার হোসাইন, সহকারি অধ্যাপক মো: কামাল উদ্দিন, সিনিয়র প্রভাষক মাওলানা এমদাদ উল্ল্যাহ, সিনিয়র শিক্ষক মাওলানা মিজানুর রহমান, সহকারি শিক্ষক মাওলানা বাহাউদ্দিন, ইবতেদায়ী প্রধান শরীফ মো: মোস্তফা খান, সহকারি শিক্ষক মাওলানা আব্দুল হালিম গাজী, মরহুমার ভগ্নিপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো: দেলোয়ার হোসেন,

মরহুমার ভগ্নিপতি রামগঞ্জ রাব্বানীয়া আলিম মাদরাসার সহকারি শিক্ষক মাওলানা মনিরুল ইসলাম, সাবেক শিক্ষক মো: মিজানুর রহমান মুন্সি, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন এর ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো: সোহেল কারী, ৪নং ওয়ার্ডের মেম্বার মো: বিল্লাল হোসেন খান, সমাসেবক মো: নুরুল হক মুন্সি, বিশিষ্ট রাজনৈতিক নেতা মো: আব্দুল আজিজ মিজি, মরহুমার স্বামী মাহবুবুর রহমান লিটন মুন্সি, ৬নং মৈশাদী ইউনিয়ন কমিউনিটি হেলথ প্রোভাইডার মো: শিহাব উদ্দিন,

মরহুমার ছোট দেবর মো: হাসান মুন্সি, শাহতলী বাজারের ব্যবসায়ী মো: হেলাল উদ্দিন, ব্যবসায়ী মো: শাহাজান খান, স্থানীয় মো: নুর মোহাম্মদ মুন্সি, চাঁদপুর হকাস মার্কেটের ব্যবসায়ী মো: ফজলুল হক খান, স্থানীয় মো: লিটন মিজি, শাহতলী কামিল মাদরাসার অফিস সহকারি মো: রিয়াদ হোসেন মিজি, মো: শরীফ খান সহ মুসল্লিগণ।

শুরুতে মরহুমার কবর জিয়ারত করা হয়। কবর জিয়ারত ও মুনাজাত পরিচালনা করেন শাহতলী কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইয়াছিন মিয়া।

জানা গেছে, গত ৩০অক্টোবর (সোমবার) রাত ৮টায় ভারতের হায়দ্রাবাদে একটি হাসপাতালে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল প্রায় ৫০বছর। তিনি মৃত্যুকালে ১ছেলে ও ১মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

৩নভেম্বর (শুক্রবার) রাতে মরহুমার শাহতলীস্থ মুন্সি বাড়িতে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজ শেষে মরহুমাকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

সম্পর্কিত খবর