
মোঃ ইসমাইলঃ জেলা প্রশাসন অলিম্পিয়াড ২০২৩ উদযাপন উপলক্ষে চাঁদপুর জেলা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ০৬ নভেম্বর (সোমবার) চাঁদপুর জেলা প্রশাসকের আয়োজনে “জেলা প্রশাসন অলিম্পিয়াড-২০২৩” উদযাপন উপলক্ষ্যে জেলা কমিটির সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোস্তাফিজুর রহমান, চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: মনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) ইমরান শাহারীয়ার, অতিরিক্ত পুলিশ সুপার (রিভার) শ্রীমা চাকমা, পুরানবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, ডা: পীযূষ কান্তি বড়ুয়া, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এ এইচ এম আহসান উল্যাহসহ জেলা ও উপজেলা পর্যায়ের অংশীজন।
চাঁদপুর জেলায় ২য় বারের মতো জেলা প্রশাসন অলিম্পিয়াড-২০২৩ অনুষ্ঠিত হতে যাচ্ছে। শহরের শিক্ষার্থীদের পাশাপাশি প্রান্তিক পর্যায়ের শিক্ষার্থীদের প্রতিভার বিকাশ সাধন ও শিক্ষার্থীদের স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য অলিম্পিয়াডের উপর গুরুত্বারোপ করা হয়।
জেলা প্রশাসন অলিম্পিয়াড ২০২৩ উদযাপন উপলক্ষে চাঁদপুর জেলা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।



