
সাইফুল ইসলাম সিফাত/গাজী মহিনউদ্দিন/ হাবিবুর রহমান : চাঁদপুরের হাজীগঞ্জে নিখোঁজের ৮ দিন পর বালিতে পুঁতে রাখা অটো চালকের উদ্ধার করেছে। পুলিশ।
সোমবার বিকালে হাজীগঞ্জ সদর ইউনিয়নে দোয়ালিয়া গ্রামে রাস্তার পাশে মিশিন ঘর নামক স্থানে বালুর স্তুপের নিচে এ লাশের সন্ধান পায় এলাকাবাসী।
উদ্ধার হওয়া লাশটি ৮দিন ধরে নিখোঁজ হওয়া আরমান( ১৫) নামের এক মিশুক চালকের লাশ। পুুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে ।
স্থানীয় সূত্রে জানাগেছে, সোমবার বিকালে হাজীগঞ্জ সদর ইউনিয়নের দোয়ালিয়া গ্রামে রাস্তার পাশে মিশিন ঘর নামক স্থানে বালুর স্তুপের নিচে আরমান হোসেনের মৃতদেহ দেখতে পায় । পরে এলাকাবাসী হাজীগঞ্জ থানায় খবর দেয়।
ঘটনাস্থলে ছুটে আসেন অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ কুমার দে ও হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুর রশিদ সহ সঙ্গীয় ফোর্স ।
আরমান হাজীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড মকিমাবাদ গ্রামের আব্দুল মোতালেবের ছেলে।
গত ৮ দিন আগে মিশুক সহ সে নিখোঁজ হয়। নিখোঁজের ৪দিন পর হাজীগঞ্জ একটি সাধারণ ডায়েরী করে নিহতের বাবা মোতালেব মজুমদার। আট দিন পর তার লাশ বালিতে পুঁতে থাকা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
এ সংক্রান্ত একটি পোস্ট ফেসবুকে দেখা যায়। একাধিক ফেসবুক ইউজার আইডি থেকে নিখোঁজ আরমানের হারানো বিজ্ঞপ্তি :- দেখা যায়। এতে উল্লেখ করা হয় চাঁদপুরের হাজীগঞ্জ ৪ নং ওয়ার্ড পশ্চিম মকিমাবাদ মজুমদার বাড়ির মোতালেব মজুমদারের ছেলে মো: আরমান হোসেন (১৫), গত ৩/৪ দিন যাবত একটি মিশুক (অটোরিকশা) গাড়ি সহ নিখোঁজ হয়। সকালে গাড়ি নিয়ে ভাড়ার উদ্দেশ্যে বের হয়ে বাড়ি ফিরেনি আর।
বাবা মোতালেব মজুমদার বলেন, নিখোঁজের ৮দিন পর সন্তানকে পেয়েছি ঠিকই! কিন্তু জীবিত নয়, লাশ হিসেবে বলে আহাজারি করতে থাকেন।
হাজীগঞ্জ থানার ওসি আব্দুর রশিদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বালুর নিচে কে বা কারা এই যুবকের লাশটি পুঁতে রেখেছে তা খতিয়ে দেখা হচ্ছে। অনেকদিন আগে এই লাশ টি পুতে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হবে।



