ফরিদগঞ্জের সন্তোষপুর ও ১২ নং চর দু:খিয়া ইউনিয়নে অবৈধ বালু উত্তোলন !

স্টাফ রিপোর্টার: ফরিদগঞ্জের সন্তোষপুর ও ১২ নং চর দুখিয়া ইউনিয়নে কিছু অসাধু লোক ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছেন।

গতকাল এক সংবাদ মাধ্যমে তথ্য পেয়ে দৈনিক চাঁদপুর খবর সেখানে গিয়ে সরে জমিনে হাজির হলে দেখা যায় যে, দীর্ঘ দিন ধরে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি চক্র ।

ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ফরিদগঞ্জের উপজেলা নিবাহী অফিসার ও এসিল্যান্ডের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী ।

সরজমিনে অবৈধ বালু উত্তোলনে কারা জড়িত তাদের সাথে যোগাযোগের চেষ্টা করলে প্রথমে খোঁজ না পেলেও পরে লিটন (৩৮)নামের একজন এসে চাঁদপুর খবরকে জানান, তিনিসহ তার সাথে ১২ নং চর দুখিয়া (প্র:) ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাসান আবদুল হাই এর নেতৃত্বে কয়েকজন মিলে অবৈধ ভাবে ড্রজোর দিয়ে বালু উত্তোলন করছে ।

ছবিতে দেখা যাচ্ছে, বড় বড় পুকুর, ডোবা আর নালা গুলো ভরাট করে কি পরিমান অর্থ হাতিয়ে নিচ্ছে আইন ও প্রশাসনের চোখে ধূলো দিয়ে। এতে করে, যেমন ক্ষতি গ্রস্থ হচ্ছে আসেপাশের মানুষের তেমন আবার চলছে বালু ভরাটের বিনিময়ে মোটা অংকের অর্থ হাতিয়ে নেয়া।

এই চক্রের মূল হোতা হিসেবে কাজ করেন সাবেক ১২ নং ইউপি চেয়ারম্যান হাসান আবদুল হাই (৬৫) তিনি নিজেই। লিটনের দেওয়া তথ্য মতে দৈনিক চাঁদপুর খবরের কাছে এই চাঞ্চল্যকর তথ্য টি উঠে আসে।

লিটন আরো জানান, তিনি একা খান না। তার সাথে আরো কয়েকজন জড়িত আছেন বলে উল্লেখ করেই সাবেক ইউপি চেয়ারম্যান হাসান আবদুল হাই এর কথা উল্লেখ করেন । এছাড়া বাকিদের নাম তিনি বলেন না ।

সরেজমিনে গেলে আরো কিছু তথ্য পাওয়া যায়, যা কিনা আসেপাশের মানুষের ক্ষতির কারন ই বটে। রাতে ড্রেজার মেশিন চলাকালীন সময়ে আসেপাশের মানুষের যেমন ঘুমের ক্ষতি হয় তেমনি স্কুল পড়ুয়া ছাত্র ছাত্রীদের ও লেখাপড়ার ব্যাঘাত ঘটে। স্থানীয়রা জানান, তাদের নাম প্রকাশ করলে তাদের উপর হামলা করা হতে পারে। তাই তারা নাম প্রকাশে অনিচ্ছুক জানান তারা।

যারা প্রশাসনের চোখে ধূলো দিয়ে অনিয়ম করে অর্থ হাতিয়ে নিচ্ছে ড্রেজার মেশিন বসিয়ে এদের বিরুদ্ধে এলাকাবাসী কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান স্থানীয় উপজেলা প্রশাসন কে।

সম্পর্কিত খবর