
স্টাফ রিপোর্টার : গতকাল ৪ নভেম্বর সমবায় করেছি দেশ” স্মার্ট হবে বাংলাদেশ”এই প্রতিপাদ্যে চাঁদপুরে ৫২ তম জাতীয় সমবায় দিবস ২০২৩ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
৫২ তম জাতীয় সমবায় দিবস ২০২৩( সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি শ্রেনীতে) চাঁদপুর জেলায় শ্রেষ্ঠ সমবায় সমিতি নিবাচিত হওয়ায় সম্মাননা স্মারক জেলা প্রশাসক কামরুল হাসানের নিকট থেকে পুরস্কার গ্রহণ করেন চান্দ্রা বিকল্প সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ এর সভাপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন।



