চাঁদপুর সদরের ৩টি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে শিক্ষা অফিসার কামাল হোসেন

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে চাঁদপুর সদর উপজেলার ৩টি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়েছে।

গতকাল ৫নভেম্বর (রবিবার) চাঁদপুর সদর উপজেলার সেনগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়, মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয় ও কৃষ্ণপুর জোহরা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: কামাল হোসেন।

পরে পিবিজিএসআই প্রকল্পের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা মো: কামাল হোসেন।

এসময় বিদ্যালয়দ্বয়ের প্রধান শিক্ষকগণ সহ অন্যান্য শিক্ষকবৃন্দগণ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর